২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
শিরোনাম:

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় চালক তসিকুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

সোমবার রাতে অভিযান চালিয়ে গাজীপুরের মৌচাক থেকে আজমেরী গ্লোরি পরিবহনের চালক তসিকুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এটিএন নিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, নিহত স্বামী-স্ত্রীর বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। সকালে মোটরসাইকেলে করে তারা দুই জন দক্ষিণখান থেকে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এই দম্পতি।

এসআই আরও জানান, শুধু নিহতদের নাম পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

Loading