২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৯
শিরোনাম:

কলাপাড়ায় নিরাপদ খাদ্য অর্জনের লক্ষে ক্যারাভান রোড-শো

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নিরাপদ খাদ্য অর্জনের লক্ষে ক্যারাভান রোড-শো অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। পটুয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা সোহেল আহম্মেদ ও ক্যারাভান রোড শোর সমন্বয়ক আবু জাফর। সভায় বক্তারা নিরাপদ খাদ্য অর্জনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

ক্যারাভান রোড শোর সমন্বয়ক আবু জাফর বলেন, দিনব্যাপী উপজেলার ১০ টি বাজারে জনসচেতনা সৃষ্টির লক্ষে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য অর্জন বিষয়ক নাটক ও গান প্রদর্শন করা হবে। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের ৫৬ টি জেলায় ঘুরে ঘুরে ক্যারভান রোড শো কার্যক্রম পরিচালিত করা হচ্ছে বলে তিনি জানান।

Loading