২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫১
শিরোনাম:

কুয়াকাটার সৈকত পরিস্কার পরিচ্ছনতার ট্যুরিষ্ট পুলিশ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি সৈকত পরিস্কার পরিচ্ছনতার কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ। মঙ্গলবার দুপুরে শতাধিক পর্যটন কর্মীদের নিয়ে সৈকত ময়লা অবর্জনা পরিস্কার করেছেন তারা। পরিচ্ছন্নতা অভিযানে ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের সকল সদস্য, ট্যুরিষ্ট
বোটের সদস্য, ট্যুরিষ্ট গাইড, ক্যামেরাম্যান, ষ্ট্রীট ফুড ভেন্ডরগনসহ বীচ কেন্দ্রীক পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন। প্রায় দুই ঘন্টা ব্যাপী জিরো পয়েন্ট থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার সৈকত পরিস্কার পরিচ্ছন করেন। এ কার্যক্রম দেখে উপস্থিত পর্যটকরাও মুগ্ধ।

Thank you for reading this post, don't forget to subscribe!

পর্যটক আনিসুর রহমান জানান, সত্যিই এখন অসাধারণ লাগছে এই সৈকত। সব সময় এমন রাখতে পারলে পর্যটকরা মুগ্ধ হতো। সৈকতের ক্যামেরাম্যান আল আমিন বলেন, আসলেই পরিস্কার করার পরে অনেক
সুন্দর লাগছে। আমরা সামনের দিকে চেষ্টা করবো এমন পরিস্কার রাখতে। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ধন্যবাদ ট্যুরিস্ট পুলিশকে এমন উদ্যোগ
নেয়ার জন্য। সবাই মিলে এক সঙ্গে কাজ করলে কুয়াকাটা সত্যিই একটি পরিচ্ছন্ন পর্যটনে পরিনত হবে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন বলেন, সৈকতটি যেনো পর্যটকদের কাছে একটি সুন্দর পরিচ্ছন্ন ও নিরাপদ সৈকত মনে হয় আমরা সে লক্ষ নিয়েই কাজ শুরু
করেছি। এখন থেকে রুটিন করে সপ্তাহে একদিন করে সৈকত পরিচ্ছনতায় নামা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Loading