২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩২
শিরোনাম:

বেপরোয়া আচরণ করছেন নিক্সন চৌধুরী: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাটের নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে উল্টো যুবলীগের প্রেসিডিয়ামে জায়গা পাওয়ায় বেপরোয়া আচরণ করছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা কাদের বলেন, তিনি তো এখন এমপি, ছেলে বলা যায় না। আমাদের দুর্ভাগ্য এসব দেখতে হচ্ছে। বাচ্চা ছেলেরা যাদের কোনো যোগ্যতা নেই, নীতি-নৈতিকতা নেই, যারা মাদকাসক্ত তারা আজকে এমপি হচ্ছে। তিনি জনগণের সামনে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে জাফরউল্লাহ সাহেবের বিরুদ্ধে ভোট করে সন্ত্রাসী দিয়ে জয়যুক্ত হয়েছেন। আমি মনের কষ্ট থেকে কিছু কথা-বার্তা বলি, বলতে গিয়ে কিছু ভুল বলতেও পারি।

তিনি আরও বলেন, নিক্সন চৌধুরীর ক্ষমতা পাওয়ার উৎস হচ্ছে যুবলীগের মতো একটা সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পাওয়া। কীভাবে তাকে প্রেসিডিয়াম সদস্য করা হলো। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এসি ল্যান্ডের মতো সম্মানজনক সরকারি কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই সাহস তিনি পান কোথা থেকে? কে দেন তাকে এই সাহস?। সবাই ছেড়ে দিলেও আল্লাহ তাকে ছাড়বে না।

Loading