২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪২
শিরোনাম:

শহীদ জিয়া ছাত্র পরিষদ লাকসাম উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা।

কুমিল্লা প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক,কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি,শহীদ জিয়া ছাত্র পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা উপদেষ্টা নাদিমুর রহমান শিশির ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক,শহীদ জিয়া ছাত্র পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা উপদেষ্টা তোফায়েল আহমেদ এর নিদের্শনা,মোঃ সাইফুল ইসলাম কে সভাপতি ও মোঃ জাহিদ হোসেন রিপন কে সাধারণ সম্পাদক করে,শহীদ জিয়া ছাত্র পরিষদ লাকসাম উপজেলা শাখার ১১ বিশিষ্ট আংশিক কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে ঘোষণা করেন,শহীদ জিয়া ছাত্র পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি সাকিব রনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমেদ সুজন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এতে সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জিল্লুর রহমান ফারহান,সহ সভাপতি ডাঃমোঃ মোসলেম উদ্দিন,সহ সভাপতি মোঃ ওসমান গনী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন,১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান,প্রচার সম্পাদক মোঃ আল আমিন পাটোয়ারী,দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমানকে নির্বাচিত করা হয়।

কমিটির বিষয় জানতে চাইছে, আমাদের নতুন বার্তা কে শহীদ জিয়া ছাত্র পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি সাকিব রনি বলেন,”ব্যাক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়,,এই স্লোগান সামনে রেখে,সাংগঠনিক সকল সর্ত পূরণ সাপেক্ষে কেন্দ্রীয় সভাপতি,সাধারণ সম্পাদক ও জেলা উপদেষ্টা মন্ডলির নিদের্শক্রমে লাকসাম উপজেলা ১১ বিশিষ্ট আংশিক কমিটি দেওয়া হল এবং আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে ওর্য়াড,ইউনিয়ন কমিটি করে উপজেলা পুর্নাঙ্গ কমিটি জেলা জমা দিতে হবে।

Loading