৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩২
শিরোনাম:

৮ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বৃহস্পতিবার দুপুরে আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ একথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) পরিচালক (অতিরিক্ত পরিচালক) সুশান্ত কুমার সাহা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।

এছাড়া পরিবার পরিকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মিজ সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এন এনায়েত হোসেন, এইচইডি প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সারোয়ার প্রমুখ।

Loading