২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯
শিরোনাম:

আশাশুনিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর করলেন ওসি গোলাম কবির

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। বৃহস্পতিবার সকালে থানার অফিসার ইনচার্জ এর কার্যালয় থেকে প্রকৃত মালিকের হাতে এ মোবাইল ফোন হস্তান্তর করেন তিনি। জানাগেছে, গত ০১ সেপ্টেম্বর’২০ তারিখে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য সেটে যাওয়ার পথিমধ্যে লাঙ্গলদাড়ীয়া গ্রামের পরিতোষ কুমারের ছেলে অসিত কুমার মিত্র এর পকেট থেকে মোবাইল ফোনটি পড়ে যায়। পরে সে এই সংক্রান্ত গত ০৩ সেপ্টেম্বর’২০ তারিখে আশাশুনি থানায় ১২৬ নম্বর জিডি করেন। পরে জিডির সূত্র ধরে এসআই গাজী নূরনবী, পিএসআই তন্ময় কুমার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্রীউলার চৌধুরী মোড় নামক এলাকা থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading