২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৭
শিরোনাম:

আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা কমিটির সভা

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও অষ্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহয়তায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ওয়ার্ল্ড ভিশন সমতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার হারুন অর-রশিদ, ডিআরআরএর সমতা প্রকল্পের এডিআইএফ আক্তারুল ইসলাম, একাউন্টস অফিসার মোস্তাফিজুর রহমান, ডিআইএফ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় সার্বিক কার্যক্রম অবহিত করেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা কমিটির সদস্য সচিব উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। সভায় কমিটির সকল সদস্যসহ আশাশুনি উপজেলার সকল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানবৃন্দ, সমতা প্রকল্পের উপজেলা নেটওয়ার্ক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

Loading