২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৭
শিরোনাম:

আশাশুনিতে উপজেলা পরিষদের মাসিক সভা

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সঞ্চালনায় এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, প্রভাষক মোনায়েম হোসেন, স ম সেলিম রেজা মিলন, আব্দুল আলিম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সরকারি রাস্তার পাশে যে সমস্ত মৎস্য ঘের রয়েছে সেই সকল মৎস্য ঘের মালিকদের বিকল্প বাঁধ দিয়ে মৎস্য ঘের করতে হবে মর্মে সিদ্ধান্ত হয়। যদি কোন মৎস্য ঘের মালিক এই সিদ্ধান্ত অমান্য করে মৎস্য ঘের পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading