৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫
শিরোনাম:

অশুভ শক্তি সরকার হঠানোর চক্রান্তে লিপ্ত, চালাচ্ছে অপপ্রচার ও গুজব, খুঁজছে চোরা গলি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্তে¡ বিশ্বাসী এবং এ তত্তে¡র অনুসারী বলে সবক্ষেত্রে গন্ধ খুঁজে। বিএনপির অপমৃত্যুতো সেদিনই হয়েছে, যেদিন তারা সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চেয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ। অশুভ শক্তি সরকার হঠানোর চক্রান্তে লিপ্ত। চালাচ্ছে অপপ্রচার ও গুজব। খুঁজছে চোরা গলি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বলেন, রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক। গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্নমাত্রা থাকতে পারে। কিন্তু এসব মতপার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে সাংগঠনিক পরিমন্ডলে। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের অবিরাম প্রয়াস তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। কেউ দলীয়-শৃঙ্খলার উর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। দলের জন্য কেউ বোঝা হতে চাই না। কেউ দলীয় শৃঙ্খলার উর্ধ্বেও নয়।

তিনি বলেন, করোনার আঘাত মোকাবেলায় যারা শেখ হাসিনাকে পরাজিত দেখতে চেয়েছিলেন, তারাই পরাজিত হয়েছেন। করোনা সংকট মোকাবেলায় সময়ের সাহসী নেত্রী হিসেবে বিজয়ী বীর হিসেবেই শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে। দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের রয়েছে নিজস্ব সীমারেখা। দলের রীতি-নীতি ও গঠনতন্ত্র মেনে চলতে হবে। কথায়, আচরণে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে। ঐক্যবদ্ধতার শক্তি দিয়ে জয় করতে হবে আগামীর চ্যালেঞ্জ।

শনিবার তাঁর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Loading