২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৯
শিরোনাম:

বাগআঁচড়ায় ইট টানা ট্রলি থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

হুশায়ন কবির মিরাজ, বাগআঁচড়া প্রতিনিধি: যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার সকালে একটি ইট টানা ট্রলি থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ জাকারিয়া (২৫) নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মোসাব্দি মোড়লের ছেলে। ট্রলিতে ইট বহনের আড়ালে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানিয়েছেন। বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ইট বোঝাই ট্রলিতে বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে বসতপুর-সেথাই পাকা রাস্তা হয়ে যাচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ট্রলিসহ জাকারিয়াকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ইট বহন ট্রলিতে মাঝে মাঝে ফেন্সিডিল বহন করতো বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে মামলা যশোর কোর্টে সোপর্দ করা হবে। শার্শায় ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা

 

Loading