২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৫
শিরোনাম:

সরকার তথাকথিত উন্নয়নের নামে লুটপাট করছে : রুহুল কবির রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার তথাকথিত উন্নয়নের নামে লুটপাট করছে। জনগণের টাকা জনস্বার্থে না লাগিয়ে বিদেশে পাচার করছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে গাজীপুরের সালনায় জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিজভী বলেন, একটি গণমাধ্যমে বিদেশি টাকা পাচারের সংবাদ প্রচারের পর চাপ দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। সরকারের মুখোশ খুলে আসল চেহারা বেরিয়ে যাবে বলেই এ কাজ করা হয়েছে। সরকারের মন্ত্রী, এমপি ও ক্ষমতাসীন গোষ্ঠীর লোকজন এসব করছে।

এর আগে ওই এলাকার প্রায় এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

Loading