ময়মনসিংহের নান্দাইলে হিল্লা বিয়ের নামে গৃহবধূর সাথে পাঞ্জেখানায় এক সাব-কাজির শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আরিফ রাব্বানী নামে ওই সাব-কাজির বিচারের দাবিতে মানববন্ধনও হয়েছে এলাকায়।
Thank you for reading this post, don't forget to subscribe!আরিফ রাব্বানী উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি বাজার সংলগ্ন এলাকার মৃত আলী আকবর মাস্টারের পুত্র। তিনি নিজের এলাকায় গড়ে তুলেছেন একটি পাঞ্জেখানা।
স্থানীয় ও ভিডিও সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি বাজার সংলগ্ন এলাকার ওই পাঞ্জেখানায় সাব-কাজি হাফেজ আরিফ রাব্বানী ওরফে শাহজাহান (৫০) এক গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে।
এলাকাবাসী জানান, এক সপ্তাহ আগে ওই গৃহবধূকে তার স্বামী রাগের বশে তিন তালাক দেন। পরে তার স্বামী ভুল বুঝতে পারায় ওই গৃহবধূ সাব-কাজি আরিফ রাব্বানীর কাছে পরামর্শ চান। পরে ওই কাজি গৃহবধূকে হিল্লা বিয়ের পরামর্শ দেন। এতে ওই গৃহবধূ তাকেই বিয়ে করতে রাজি হন। পরে তিনি কৌশলে গৃহবধূকে পাঞ্জেখানায় নিয়ে শারীরিক সম্পর্ক করেন।
![]()