২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩২
শিরোনাম:

মইনুদ্দীন-ফখরুদ্দিনদের অত্যাচারে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র কোকো মারা গেছেন: মির্জা ফখরুল

খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো মারা যাওয়ার এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার (২৪জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ অভিযোগ করেন। ডিবিসি ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল বলেন, তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে তিনি নিজেকে স্মরণীয় করে রেখেছেন। দুর্ভাগ্য আমাদের এই অত্যন্ত মেধাবী ক্রীড়া সংগঠককে মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকার নির্মমভাবে, অন্যায়ভাবে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ অবস্থায় তিনি মারা গিয়েছেন। আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য। আমরা আজকে তার মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছি। এসময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading