২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম:

পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি এবার সৈকত পরিস্কার পরিচ্ছনতার কাজে নেমেছে ট্যুরিষ্ট পুলিশ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : “পরিচ্ছন্ন কুয়াকাটা পরিচ্ছন্ন আমরা” এ শ্লোগানকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি এবার সৈকত পরিস্কার পরিচ্ছনতার কাজে নেমেছে ট্যুরিষ্ট পুলিশ। রবিবার সকাল ১০ টায় জিরো পয়েন্টের পূর্ব ও পশ্চিম দুই পাশে আধা কিলোমিটার বীচ ময়লা অবর্জনা পরিস্কার করেন তারা। এসময় সৈকতে ব্যবসায়ীদের নিজ নিজ উদ্যোগে বীচ পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ট্যুরিষ্ট পুলিশের এমন কার্যক্রম দেখে উপস্থিত পর্যটকরাও মুগ্ধ। এ পরিচ্ছন্নতা অভিযানে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.সোহরাব হোসাইন, কুয়াকাটা প্রেসক্লাবের
সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুযার, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কাউন্সিলর মো.শহিদ দেওয়ান, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর, ফটোগ্রাফার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মো.আল আমিন কাজীসহ পর্যটক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ
অংশগ্রহন করেন।

ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত বিশ্বের মধ্যে অন্যতম একটি পর্যটক বান্ধব সৈকত। এখন আর সেই পুরানো দৃশ্য পর্যটকদের চোখে পড়ার আশঙ্কা নেই। সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। কুয়াকাটায় আগত পর্যটক মেহেদী হাসান বলেন, একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত মত মনলোভা দৃশ্য দেখার এক মাত্র স্থান কুয়াকাটার সৈকত। এ কারনেই এখানে পর্যটকরা ছুটে আছে। সত্যিই অসাধারণ লাগছে এই সৈকত। এখন একেবারেই ময়লা আবর্জনা নেই। সব সময় এমন রাখতে পারলে দেশি-বিদেশি পর্যটকরা সৈকতে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.সোহরাব হোসাইন বলেন, এই সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহেই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে
ট্যুরিস্ট পুলিশ। সকলের সহযোগিতা পেলে ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

Loading