২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম:

কলাপাড়ায় ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ১৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ১৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ববিবার বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী পরিষদ কার্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন গুড নেইবার আয়োজনে ও জাপান বাংলাদেশ প্লাটফর্মেও অর্থায়নে এসব খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ূন কবির, গুড নেইবার প্রগ্রাম অফিসার সমিরণ বিশ^াস, প্রজেক্ট ম্যানেজার কিরণ বাড়ৈসহ স্থানীয় ইউপি সসদস্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৪০ কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি ডাল, ২ কেজি তেল ও ২ কেজি লবন তুলে দেয়া হয়।

Loading