বিএনপি মহাসচিব বলেন সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে সরকার কোনভাবেই পৌরসভা নির্বাচনগুলোতে নিজেদের প্রার্থীকে পরাজিত করবে না।
Thank you for reading this post, don't forget to subscribe!মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশব্যাপী চলমান পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ গণসংযোগের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় ক্যাডারদের হামলার মাত্রা বর্তমানে আরও বেপরোয়া আকার ধারণ করেছে। ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে।
তিনি আরো বলেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে কেউ যাতে মাথা উঁচু করতে সাহস না পায়, এ জন্য একচ্ছত্র ক্ষমতা দখলে রেখে বিরোধী দলমতকে নিশ্চিহ্ন করতে চায় বর্তমান সরকার। স্থানীয় নির্বাচনগুলোতেও পেশীশক্তি প্রদর্শন করে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাসীনগোষ্ঠী।
তিনি বলেন, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়ার বাড়িতে যুবলীগ সন্ত্রাসীদের দ্বারা হামলা, নির্বাচনী প্রচারণায় বের হলে বাড়ীতে আগুন জ্বালিয়ে দেয়াসহ তার শিশু সন্তানকে অপহরণের হুমকি দেয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী হারুনুর রশীদের নেতৃত্বে সোনাকঠিয়ায় গণসংযোগ চলাকালে পুলিশ অতর্কিতে নৃশংস হামলা চালিয়ে হারুনুর রশীদসহ প্রায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে আহত করে। বরুড়া পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী জসিমউদ্দিনের প্রচার মাইক ও গাড়ি ভাংচুর করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা।
অবিলম্বে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান বিএনপি মহাসচিব।
![]()