৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৮
শিরোনাম:

চট্টগ্রাম সিটি (চসিক) নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের সময়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরও বলেন, চট্টগ্রাম সিটি (চসিক) নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের সময়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনে পক্ষ-বিপক্ষের ভারসাম্য সৃষ্টি আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। পরিবেশ সুষ্ঠু না হলে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র অবলম্বন। ভোট হচ্ছে স্বাধীন দেশে জনগণের সার্বভৌমত্বের প্রতীক, একটি পবিত্র আমানত। সুষ্ঠু নির্বাচন দলমত নির্বিশেষে সবার জন্য দেশপ্রেমের অগ্নিপরীক্ষা।

তিনি বলেন, নির্বাচন ভুলুণ্ঠিত হলে গণতন্ত্রও ভুলুণ্ঠিত হয়ে যায়। আমরা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, তার নির্যাস হচ্ছে গণতন্ত্র। ক্ষমতার স্বাভাবিক হস্তান্তর হচ্ছে এর মূল লক্ষ্য। তবে ভোটের মাধ্যমে সত্যিকার জনপ্রতিনিধি যাতে নির্বাচিত হন, সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচনে ভোটার, আইনশৃখলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কাজে নিয়োজিত সকলকে নিরপেক্ষভাবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Loading