আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের লোক বলায় এবং নোয়াখালীতে অপরাজনীতি বন্ধের দাবিতে আগামী রোববার (৩১ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহ্বান করেছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বসুরহাট রুপালি চত্বরে এক সমাবেশে এ হরতাল ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, ‘ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জের কোথাও পাখিও উঠতে পারবে না। এরপর ঢাকা ভিত্তিক কর্মসূচী হবে, প্রেস ব্রিফিং হবে, নোয়াখালীর অনেক নেতাকর্মী, মেয়র সেখানে উপস্থিত থাকবেন। নোয়াখালীর মেয়র, হাতিয়ার মেয়ররা উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত থেকে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করবো।’
সে সময় কাদের মির্জা ভাইয়ের সমালোচনা করে বলেন, ‘ওবায়দুল কাদের আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন। আমাদেরকে কোন প্রতিবাদ কর্মসূচী পালন করতে দিচ্ছেন না। আমি কোন রক্তচক্ষুকে ভয় করি না। আগামী ৩১জানুয়ারী রবিবার কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালিত হবে।’
‘ইতিমধ্যে নোয়াখালীর নেতা ও এমপিদের সাথে কথা বলেছি।’এসময় নোয়াখালীর জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিমের নাম উল্লেখ করে বলেন, আজকে অনেকে বিক্রি হয়ে গেছে। যারা আমাদের সাথে থাকে তারা বিক্রি হয়ে গেছে।’ অভিযোগ মেয়রের।
এসময় তিনি একরামুল করিম চৌধুরীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এ একরাম তোর অস্ত্রবাজি বন্ধ কর। আমি এমন বাপ নয়, আমার সন্তানের হাতে আমি অস্ত্র তুলে দিব। আমি অস্ত্রের রাজনীতি কখনও করি না। খোদাকে হাজির করে বলতে পারবো, অস্ত্র রাজনীতি আমি ঘৃণা করি।’
কাদের মির্জা বলেন, ‘একরাম চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অনেক অভিযোগ রয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গ করে তার পিতা হাজী ইদ্রিছ নোয়াখালীর ত্যাগী নেতা সহিদ উদ্দিন ইস্কান্দার কচির বিরুদ্ধে জয়সদর করে ১৯৭৩ সালে নির্বাচন করেছে। ২০০১ সালে একরাম চৌধুরী আমাদের নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সদরঐক্য বলে নির্বাচন করেছে। কিভাবে তাকে দলে রেখেছে, কে দেয় দলের দায়িত্ব জানি না।
মেয়র কাদের আরও বলেন, ‘নোয়াখালীর মেয়র সোহেল আগামীকাল হাজার নেতাকর্মী একত্র হওয়ার পরিকল্পনা নিয়েছে, তা একরামুল করিম চৌধুরী গতকাল থেকে বাধা দেওয়া শুরু করে দিয়েছে। একরাম ও তার লোকজন এখনও অস্ত্র প্রদর্শন করেছে। গতকাল যুবলীগের এক ত্যাগী কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টার করেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তাকে পাইনি, তবে তার পিএসকে বিষয়টি জাননো হয়েছে।’
![]()