২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৬
শিরোনাম:

আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক সভা

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় ১১টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশ নেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রকল্পের জেলা সমন্বয়কারী জহির উদ্দীনের সঞ্চালনায় সভায় মাসিক রিপোর্ট প্রস্তুতির প্রশিক্ষণ প্রদান ও প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে মাসিক রিপোর্ট উপস্থাপন করেন ইউএনডিপি’র জেলা ফ্যাসিলিটেটর রাজু আহমেদ।

Loading