২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২২
শিরোনাম:

এনজিওর ঋণ পরিশোধ করতে না পারায় মায়ের সঙ্গে একবছরের শিশু কারাগারে

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আব্দুস সালাম তার স্ত্রী নিলুফা খাতুনের নামে বেসরকারি ঋণ দান সংস্থা ‘বীজ’ এনজিও থেকে গতবছর এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওই মামলায় আদালত আব্দুস সালামের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রোববার রাতে দুর্গাপুর থানার পুলিশ আব্দুস সালামের স্ত্রীর সঙ্গে কনকনে শীতে এক বছর বয়সী শিশু কন্যাকে থানায় নিয়ে যায়।

বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে সংসারে অভাব অনটন দেখা দেয়। কিস্তির টাকা বকেয়া পড়ে যায় এনজিওর কাছে। এতে খেলাপি দেখিয়ে আব্দুস সালামের স্ত্রীর নামে মামলা করে এনজিও ‘বীজ’।

নিলুফা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, তিনি এনজিওর কিস্তির টাকার জোগাড় করতে অতিরিক্ত পরিশ্রম ও মানসিক টেনশনের ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি হন।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) হাশমত আলী বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসায় পুলিশ তাকে গ্রেপ্তারের পর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এরপরও এনজিওর ম্যানেজার চাপ শুরু করেন। পরে টাকা দিতে না পারায় ব্যবস্থাপক মহিরুল ইসলাম আব্দুস সালাম রাজশাহী চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেন।

বীজ’ এনজিওর দুর্গাপুর শাখার ব্যবস্থাপক মহিরুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

Loading