কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ পর পরই প্রচারনা শুরু করেছেন প্রার্থী ও সমর্থকরা। প্রার্থীদের পক্ষ থেকে পৌর শহরে চলছে মাইকিং। সমর্থকরাও বসে নেই। বুধবার সকালে জেলা সার্ভার ষ্টেশনে লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা। এ নির্বাচনে আওয়ামী লীগ,সবিএনপি, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র সহ মোট ৪ মেয়র প্রার্থী অংশগ্রহন করছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিপুল হাওলাদার (আওয়ামী লীগ) নৌকা, হাজী হুমায়ুন সিকদার (বিএনপি) ধানের শীষ, আব্দুস সেলিম মুন্সি (ইসলামী আন্দোলন) হাতপাখা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী
দিদার উদ্দিন আহাম্মেদ মাসুম ব্যাপারীকে জগ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ সময় ৩৭ কাউন্সিলর ও ১০ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদেরও প্রতিক বরাদ্দ দেয়া হয়। ১৪ ফেব্রুয়ারী ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ কলাপাড়া পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
![]()