৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫২
শিরোনাম:

বর্তমানে নায়িকা পপির বাসার ঠিকানা খুঁজছেন জিকো

চিত্রনায়িকা পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। শুধু বিয়েই নয়, তাকে সংসদ সদস্য বানানোর আশ্বাসও দিয়েছেন জিকো নামের ওই যুবক। তার পুরো নাম মো. মহাসিন সরকার (জিকো)। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুরে তার বাড়ি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বর্তমানে নায়িকা পপির বাসার ঠিকানা খুঁজছেন জিকো। বুধবার (২৭ জানুয়ারি) সময় নিউজকে তিনি জানান, ১৫-২০ দিন আগে পপিকে খুঁজতে তার গ্রামের বাড়ি খুলনায় গিয়েছিলেন জিকো। সঙ্গে তার তিন বন্ধু ছিলেন। সেখানে তিনদিন থেকে হন্যে হয়ে খুঁজেছেন পপিকে। খোঁজ নিয়ে জানতে পারেন, পপি তার মায়ের সঙ্গে ঢাকায় থাকছেন।

তিন বছর ধরে পপিকে পছন্দ করেন জিকো। এখন বিয়ে করতে চাইছেন। জানতে চাইলে ২৫ জানুয়ারি সময় নিউজকে এমনটাই বলেন তিনি।

পপির বাসার ঠিকানা নিয়ে কী করবেন এ প্রশ্নের উত্তরে জিকো বলেন, বিয়ের প্রস্তাব দেব। পপির জন্য আমি বিয়ে করিনি। আমার বয়স ৩৬-৩৭ হবে। আর পপিরও ৪০-৪১ হয়ে গেছে। পপি তো শেষ বয়সে চলে আসছে। তাই আমি ওকে বিয়ে করতে চাই।

এর আগে পপি বিয়ে করতে রাজি হলে পপিকে নিয়ে কোথায় থাকবেন এমন প্রশ্নের উত্তরে জিকো জানিয়েছিলেন, ‘বগুড়া থাকব, ঢাকায়ও থাকব। পপি যেখানে থাকতে রাজি হয় সেখানেই থাকব।’

যদি পপি বিয়েতে রাজি না হয় তাহলে কী করবেন জানতে চাইলে জিকো বলেন, ‘সেটা আমার ব্যাপার।’

পপিকে পাঠানো চিঠিতে জিকো লিখেছিলেন, ‘আমি তোমাকে বিয়ে করব। আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিএনপি দল করি, আমার অনেক ক্ষমতা। আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাব। তুমি এমপি হয়ে সংসদে যাবে।’

চিঠিতে নিজের ফোন নাম্বার পাঠিয়েছেন জিকো। তিনি পপির সম্মতির অপেক্ষায় আছেন।

Loading