২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭
শিরোনাম:

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাস-সহিংসতার জন্য বিএনপিকে দায়ী, অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাস-সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগের কাযনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবীর কাউছার ইসি সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এ সময় উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

বুধবার ভোটগ্রহণ শেষের দিকে বিকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এসে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিত অভিযোগ দেয়। বিএনপির প্রতিনিধি দল কমিশনের কাছে অভিযোগ দেওয়ার পরই আওয়ামী লীগের প্রতিনিধি দল আসে।

রিয়াজুল কবীর কাউছার সাংবাদিকদের বলেন, দুয়েকটি অভিযোগ ইসির কাছে জানাতে এসেছি। চট্টগ্রামের ভোটে সকাল বেলা বিভিন্ন কেন্দ্রে প্যানিক সৃষ্টি করা হয়েছে, যাতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে না পারে। প্রায় ৪০টি ওয়ার্ডে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভোটাররা যেন কেন্দ্রে না আসতে পারে এ কর্মকাণ্ড চালিয়েছে।

তিনি বলেন, বিএনপির সন্ত্রাসীরা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ছেলেকে ছুরিকাঘাত করেছে। বিএনপি সমর্থিত প্রার্থী ইভিএম ভেঙে ফেলেছে ও কেন্দ্র দখল করেছে। আমবাগান এলাকায় বিএনপি সন্ত্রাসীরা হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। পাঁচলাইশ এলাকায় আমাদের র্নিবাচনী এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

Loading