চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর পর খুন হয়েছেন দুই প্রার্থীর দুই সমর্থক। নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমাবাগন ইউসেপ স্কুল ও সরাইপাড়া ওয়ার্ডের বারকোয়ার্টার মাইট্টাইল্লা পাড়া এলাকায় পৃথক এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সরাইপাড়ায় খুন হয়েছেন আপন ভাইয়ের হাতে। ১৩ নম্বর ওয়ার্ডে নিহত ব্যক্তি কাউন্সিলর প্রার্থী মাহমুদুরের অনুসারী।
Thank you for reading this post, don't forget to subscribe!বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রাশেদুল হক। নিহত ব্যক্তি ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী তার নাম নিজামউদ্দীন। স্থানীয়রা বলছেন, ঘাতক ব্যক্তির নাম সালাউদ্দিন কামরুল। তিনি ১২নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের বারোকোয়াটার মাইট্টাইল্লা পাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। তবে নির্বাচনী বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি।
এদিগকে এনটিভি জানান, সকালে ভোট শুরুর কিছুক্ষণ পরেই পাহাড়তলীতে দুপক্ষের মধ্যকার সংঘর্ষে নিজাম উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমেদের কর্মী বলে জানা গেছে। নিজাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা এলাকায় নিহত ভোটারের নাম আলাউদ্দিন (২৫)। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের কর্মী। সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলার ইউসেফ আমবাগান স্কুল কেন্দ্রে আধিপত্য বিস্তারের জের ধরে লাগা সংঘর্ষে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে নিহত হন তিনি। এই হত্যার পর ঝাউতলা এলাকায় রেল লাইন অবরোধ করে রেখেছেন মাহমুদুরের সমর্থকরা’
![]()