৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫
শিরোনাম:

করোনার যত টিকা আবিষ্কার হয়েছে, তারমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা সবচেয়ে নিরাপদ : স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ২২ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন । ডিবিসি টিভি ও বাংলানিউজ২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে মন্ত্রী পরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন। অনেক সচিবও নিয়েছেন। আপনারা আশ্বস্ত থাকুন। যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন, তারা সুস্থ আছেন

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো। তিনিই এ কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমে ঈদের মতো আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আমরা খুব আনন্দিত।

তিনি বলেন, এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। দেশবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনারা নির্ভয়ে টিকা নেন, টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না।

 

Loading