বিনোদন ডেস্ক: বলিউডের ‘বিতর্কের রানি’ রাখি সাওয়ান্ত। শো সম্প্রচারকারী সংস্থা কালারস টিভি তাদের সাইটে সম্প্রতি এক প্রমোশনাল ভিডিও আপলোড করে। সেখানেই রাখির গোসল করার দৃশ্য দেখা যায়। একটি জাতীয় টেলিভিশন চ্যানেল এ ধরনের দৃশ্য প্রচার নিয়ে অনেক দর্শক আপত্তি তুললেও রাখি কোনো আপত্তি জানাননি।
Thank you for reading this post, don't forget to subscribe!সম্প্রতি শো-তে বাথরুম ব্যবহারের সুবিধা হারিয়েছেন রাখি। তার পরই সুইমিং পুল সাইডে বালতি এবং মগ নিয়ে গোসল করতে দেখা গেল তাকে।
কিছুদিন আগেই ‘বিগ বস’-এর ১৪তম সিজনে হাউজে এন্ট্রি নিয়েছেন রাখি। তারপর থেকেই শোয়ের টিআরপি ঊর্ধ্বমুখী।
সোশ্যাল মিডিয়ায় নানাভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে থাকেন রাখি। কখনো মুখে প্যাক লাগিয়ে লাইভে আসেন, কখনো আবার চিন থেকে ব্যাগে করে করোনাভাইরাস নিয়ে আসার দাবি করেন। মূলত যেকোনো মর্মে আলোচনায়য় থাকতে পছন্দ করেন বলিউডের এই আইটেম গার্ল।
‘বিগ বস’ শো-তেও তার ব্যতিক্রম হচ্ছে না। কিছুদিন আগেই আরেক ‘বিগ বস’ প্রতিযোগী রুবিনা দিলায়কের স্বামী অভিনব শুক্লার দৃষ্টি আকর্ষণের জন্য নিজের সারা শরীরে তার নাম লিখেছিলেন লিপস্টিক দিয়ে। তারই মাঝে প্রকাশ্যে গোসল করে সৃষ্টি করলেন নয়া বিতর্ক। ডেইলি বিডি
https://www.youtube.com/watch?v=I_p87Ru3V3M&feature=emb_title
![]()