বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ আংশিক নিয়ে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী জেলা শাখার আহ্বায়ক বিরোধীদলীয় সাবেক হুইপ শওকত চৌধুরী বিএনপি’তে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন। যমুনা ও বাংলাভিশন টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এভাবেই ঘুরে দাঁড়াবে একদিন। বিনা ভোটে নির্বাচিত সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে তিনি বলেন নির্বাচন নির্বাচন খেলা করে পুরো নির্বাচনী ব্যবস্থাকে ভেঙ্গে দিয়েছে সরকার।
তিনি বলেন, শওকত চৌধুরীর যোগদানের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র চাই। বাংলাদেশের মানুষ এখন কথা বলতে চাই। তাদের অধিকার ফিরে পেতে চাই। কিন্তু দূর্ভাগ্য আমাদের আজকে বিনা ভোটে নির্বাচিত হয়ে এমন একজন সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে বসে আছে।
চট্টগ্রাম সিটি নির্বাচনে সরকার প্রশাসনকে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এরপরও বিএনপি নির্বাচনে যায়। কারণ বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে অন্যভাবে নয়।
![]()