নগর বাউল জেমস শখের ফটোগ্রাফার। বিষয়টি শোবিজপাড়ার অনেকেই জানে। অনেক বছর ধরেই পোট্রেট তোলেন তিনি। নিজের অবসরে ছবি তুলতে পছন্দ করেন জেমস।
Thank you for reading this post, don't forget to subscribe!সেগুলোর মধ্যে চোখ আটকে গেছে একটি ছবিতে। যেটি জেমস শেয়ার করেছেন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পোট্রেট দেখা গেছে জেমসের ফেসবুক আইডিতে। ছবির ক্যাপশনে লেখা, ‘রূপালি পর্দার মাস্টার জয়া আহসান’।
যার প্রমাণ পাওয়া যায় এ তারকার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। নিজের তোলা অনেক ছবি ফেসবুকে শেয়ার করেন জেমস। বিভিন্ন মডেল এবং প্রকৃতির ছবি দেখা গেছে তার ফেসবুক ঘুরে।
ছবিতে দেখা গেছে, ৩টি গোলাপ হাতে আলো আঁধারিতে দাঁড়িয়ে আছেন জয়া। পরনে ওয়েস্টার্ন পোশাক। প্রকাশের পর ছবিটি লুফে নিয়েছে জেমস এবং জয়া ভক্তরা। ছবির কমেন্টস বক্সে নজর রাখতেই তার সত্যতা পাওয়া গেল।
ইকবাল নামে একজন লিখেছেন, ‘জেমস ভাই, দারুণ। আশা করি জয়ার আরো ছবি দেখতে পাব।’ তার নিচেই ফাতেমা নামে একজন লিখেছেন, ‘গুরুর হাতের জাদু।’ জিএম জিপু লিখেছেন, ‘এক কথায় অসাধারণ গুরু। আপনার তুলনা আপনি নিজেই।’ এছাড়া নেটিজেনদের অনেকে জেমসকে সেরা ফটোগ্রাফার হিসেবেও উল্লেখ করেছেন।
সবমিলিয়ে নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে জেমসের তোলা জয়া আহসানের ছবিটি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ এবং পেইজে শোভা পাচ্ছে ছবিটি। জেমস এবং জয়াকে নিয়ে বিভিন্ন আলোচনাও চলছে বিভিন্ন পোস্টের কমেন্টস বক্সে।
![]()