২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৪
শিরোনাম:

আশাশুনিতে কোষ্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে ৪৪ টি জাল আটক করে বিনষ্ট

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ নৌবাহিনীর কোষ্টগার্ড ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশ-২০২১ উপলক্ষে নদীতে অভিযান চালিয়ে ৪৪টি অবৈধ মাছ ধরা জাল আটক কওে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার খোলপেটুয়া নদীতে এ অপারেশন পচিালনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ কোষ্টগার্ডের সদস্যবৃন্দ খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় ১২টি বেহুন্দি জাল, ৩০টি নেট/মশারী জাল ও ২টি বেড় জাল আটক করা হয়। যার আয়তন আনুমানিক ৬৫ হাজার মিটার ও মূল্য আনুমানিক ৬৯ লক্ষ টাকা । পরে মানিকখালী ব্রীজ সংলগ্ন নদীর চরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন।

Loading