“স্বপ্নের প্রতিচ্ছবি ফাউন্ডেশন” একটি সামাজিক সংগঠন। মানুষের স্বপ্ন পূরনে সহায়তা, দুক্ষের সাথী হয়ে মানুষের মুখে হাসি ফোটানো,শিক্ষিত জাতি গড়া সহ বিভিন্ন সামাজিক ও মানব সেবা মুলক কাজ করার লক্ষেই এর পথচলা।করোনাকালীন সময় মানুষের পাশে দাড়ানোর লক্ষেই কিছু তরুণ তরুণী রা মিলে এই সংগঠনের কার্যক্রম শুরু করেন।করোনার সময় তারা রেগুলার গরিব অসহায়দের মাঝে ত্রান বিতরন করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!এবার শীতে তারা ঢাকার বিভিন্ন অঞ্চল সহ উত্তর বঙ্গের রাজশাহী, নাটরের কিছু অঞ্চলের বেশ কিছু পরিবারের মাঝে কম্বল,চাদর,সোয়েটার বিতরন করেন।এই সংগঠনের সভাপতি গোলাম রহমান সাব্বির(রাব্বি) বলেন, “শীত বস্ত্র বিতরন কর্মসূচী দেশে শীত থাকাকালীন সময় পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।ধন্যবাদ জানাই সংগঠনের প্রতিটি সদস্য সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করা প্রত্যেককে।সকলের সহযোগিতা ছাড়া এতো বড় বড় ইভেন্ট করা সম্ভব হতো না”।
সংগঠনের সেক্রেটারি মো: ইমতিয়াজ আহমেদ মজুমদার বলেন, “দেশের যেকোন দুর্যোগে বা যে কারও সমস্যায় আর্থিক,মানসিক, কায়িকশ্রমে সব সময় পাশে থাকবে ‘স্বপ্নের প্রতিচ্ছবি ফাউন্ডেশনের’ প্রতিটি সদস্য”।
কম্বল বিতরনের বিভিন্ন সময় উপস্থিত ছিলেন স্বপ্নের প্রতিচ্ছবি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ.এস.এম.ইউসুফ সহ ক্যাপ্টেন সাজ্জাদ, মাহবুব মোর্শেদ, বেলায়েত হোসেন, শিশির সুত্রধর,মেহনাজ অনন্যা,দ্বিপ রহমান,ওমর ফারুখ শিমুল,রায়হান রহমান,পারভেজ,রিদয়, মোঃআল-আমিন,মেহেদি হাসান,মারুফ,মোঃ ইকবাল সহ স্বপ্নের প্রতিচ্ছবি ফাউন্ডেশনের সকল মেম্বার সহ অনেক সেচ্ছাসেবীরা।
![]()