৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৯
শিরোনাম:

এক প্রকৌশলীকে বিয়ে করেছেন অভিনেত্রী পপি

আবারো বিয়ের গুঞ্জন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপির। গুঞ্জন উঠেছে এক প্রকৌশলীকে বিয়ে করেছেন অভিনেত্রী পপি। এমন খবরই এখন চলচ্চিত্র পাড়ায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিনয় জগতের পপির কাছের কিছু মানুষ বলছেন, প্রায় এক বছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি। পপির আগেও ওই প্রকৌশলী আরও দুটি বিয়ে করেন। তার তিনটি সন্তানও রয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে পপি মোবাইল বন্ধ রাখায় সত্য-মিথ্যা যেটাই হোক, তা যাচাই সম্ভব হচ্ছে না। তাই গুঞ্জনটি আরও রহস্যের জন্ম দিচ্ছে। গতকাল তাঁর তিনটি নম্বরের একটি খোলা পেলেও সেটি রিসিভ করেন পপির ছোট বোন ফারজানা। পপিকে চাইলে ফারজানা জানান, তিনি ঢাকার বাইরে আছেন এবং পপি ঢাকায়। পপির এই নম্বরটি এখন তিনিই ব্যবহার করেন।

ফারজানাকে পপির বিবাহিত জীবন কেমন কাটছে জানতে চাইলে কিছুক্ষণ চুপ থেকে ফারজানা জানতে চান পপির বিয়ের খবর কীভাবে পেলাম। তাঁকে বলা হয় বিশ্বস্ত একটি সূত্র থেকে পেয়েছি। জবাবে ফারজানা বলেন, ‘বোনের বিয়ের খবর আমিই জানি না আর আপনারা জানেন, এটি কোনো কথা। আমার বোন কোনো বিয়ে করেনি, সব মিথ্যা আর বানোয়াট।’

Loading