২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২১
শিরোনাম:

চুয়াডাঙ্গা দর্শনা পৌর নির্বাচনে বিএনপি প্রাথীর ভোট বর্জনের ঘোষণা, বিক্ষিপ্ত সংঘর্ষে আওয়ামীলীগ সভাপতি রক্তাক্ত জখম 

চুয়াডাঙ্গার দর্শনা পৌর নির্বাচনের গতকাল শনিবার বিক্ষিপ্ত সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতি রক্তাক্ত জখম ও
বিক্ষিপ্ত দু একটি সংঘর্ষ ছাড়াই সুষ্ঠু ভাবে ভোট সম্পন্ন হয়েছে। বি এন পি প্রার্থী ভোট বর্জনের ঘোষণা
দিয়েছে। পুলিশ জানিয়েছে ঐদিন বেলা সাড়ে বারোটার দিকে পৌরসভার আনোয়ার পুর ভোট কেন্দ্রে দুইজন সরকার সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন সান্টু রক্তাক্ত জখম এবং ঈশ্বরচন্দ্র পুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রিপন মিয়া নামে আরো এক জন আহত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দর্শনা থানার ওসি মো মাহবুবুর রহমান জানান কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সামান্য কিছু ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ দিকে বি এন পি সমর্থিত ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী হাবিবুর রহমান বেলা সাড়ে এগারোটার দিকে স্হানীয় বাজার মোড়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন , দর্শনা পৌরসভার ৯ ওয়াডের মোট ১৬ ভোট কেন্দ্রের কক্ষ থেকে সরকার সমর্থক দলের লোকজন ধানের শীষ প্রতিকের সব এজেন্টদের বের করে দেওয়ায় আমি এ ভোট বর্জন করলাম। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তারেক আহমেমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, ধানের শীষ প্রতিকের প্রার্থীর এ অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Loading