২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৫
শিরোনাম:

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। নিহত কিশোরীর নাম মীম (১৫)। পুলিশের ধারণা এটি একটি হত্যাকাণ্ড।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৩০ জানুয়ারি) রাত ৩টার দিকে মীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৩১ জানুয়ারি) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ। তিনি জানান, এ ঘটনায় একমাত্র আসামি খায়ের (৩৬) নামে একজনকে শাহাবাগ থানায় আটক করা হয়েছে। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের একমাত্র আসামি খায়ের। পাশাপাশি এ ঘটনায় ওই কিশোরীর তিন বান্ধবীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Loading