৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫২
শিরোনাম:

দেশের প্রত্যেকটি জেলায় ইংরেজি ভার্সনের সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশের প্রত্যেকটি জেলায় ইংরেজি ভার্সনের সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের জেলায় জেলায় একটি করে ইংরেজি ভার্সনের সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়া করতে পারবে।

জাকির হোসেন আরও বলেন, দেশে ৬৬ হাজারের কিছু বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী বিনামূল্যে লেখাপড়া করছে। এর সঙ্গে শিক্ষার্থীদের বড় একটি অংশ ইংরেজি ভার্সনেও লেখাপড়া করছে। গড়ে দেড় থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন নেয় এসব বিদ্যালয়। তাই সবকিছু বিবেচনা করে সরকারি ইংরেজি ভার্সনের প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Loading