২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫০
শিরোনাম:

বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ

সোমবার (১ ফ্রেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ বলা হয়, বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে গণতান্ত্রিক নীতি অনুসরণ করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আমরা মিয়ানমারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অবিচল থেকেছি। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে এমনটাই প্রত্যাশা করে বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে এবং টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করে চলেছি। আশা করি, এসব প্রক্রিয়া যথাযথভাবে অব্যাহত থাকবে।

মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু’চিসহ শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিক্রিয়া জানোলো বাংলাদেশ।

এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ।

Loading