৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৯
শিরোনাম:

একদিকে চলছে সামরিক অভ্যুত্থান অপর দিকে নেচে চলেছেন এক নারী (ভিডিও)

প্রচলিত রয়েছে, ‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল।’ তেমনি এক ঘটনা ঘটেছে মিয়ানমারে। একদিকে চলছে সামরিক অভ্যুত্থান অপর দিকে নেচে চলেছেন এক নারী। তাও দেশটির পার্লামেন্ট ভবনের সামনে। তবে, আশ্চর্যের বিষয় তিনি জানতেনই না যে তার দেশে সামরিক অভ্যুত্থান ঘটে চলেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মিয়ানমারের নাগরিক অ্যারোবিকস শিক্ষক মিস খিন সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে তার ফেসবুক আইডিতে একটি ভিডিওটি পোস্ট করেন। আর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, সামনে আর পেছনে হাত ছুঁড়ে, ক্যামেরার সামনে নেচে চলেছিলেন মিয়ানমারের ফিটনেস প্রশিক্ষক খিন নিন ওয়াই। তবে সাধারণ এসব শরীর চর্চা দেশটির বিশেষ একটি দিনেই করছিলেন তিনি। প্রথম দেখায় ভিডিওটিকে একটি সাধারণ নাচের শরীর চর্চার ভিডিওর মতোই মনে হয়। কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে, সশস্ত্র একটি গাড়ি বহর এগিয়ে চলেছে যা আসলে সাধারণ নয়।

সে সময় মিয়ানমারের সামরিক বাহিনী একটি সেনা অভ্যুত্থান প্রক্রিয়ার মধ্যে ছিল, অং সান সু চিসহ গণতান্ত্রিকভাবে নির্বাচিত তার দলের অন্য নেতাদের গ্রেফতার করছিল। এর পরে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় এবং দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করে।

আর এর মধ্যেই মিস খিন গানের সুরে তার কোমর ঘুরিয়ে নেচে চলছিলেন। তিনি আসলে বুঝতেই পারেননি যে তার চারপাশে কী ঘটে চলেছে! মিয়ানমারের রাজধানী নাইপিদো পার্লামেন্ট কমপ্লেক্সের দিকে যাওয়া প্রধান সড়কের মোড়ে ভিডিওটি ধারণ করেন তিনি।

Loading