৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৬
শিরোনাম:

বোনকে দাফন করার জন্য কবর খুঁড়তে গিয়ে ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে বোনকে দাফন করার জন্য কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে কবর খুঁড়তে খুঁড়তে তিনি ঢলে পড়লে স্থানীয় চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান বেগম (৪০) গত মঙ্গলবার রাতে মারা যান। সকালে নুরজাহানকে দাফন করার জন্য কবর খুঁড়তে যান তার চাচাতো ভাই বাবুল মিয়া। কোদাল দিয়ে মাটি কাটার একপর্যায়ে তিনি সেখানেই ঢলে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রাফি আদনান বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

মৃত বাবুল মিয়ার বাবা মৌজ আলী সাংবাদিকদের জানান, তার ছেলে স্ট্রোক করে মারা গেছেন। পরে ওই গ্রামের কবরস্থানে পাশাপাশি দুটি কবরে মৃত চাচাতো ভাই বোনের দাফন সম্পন্ন করা হয়।

ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড়ের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মঙ্গলবার রাতে মারা যান। বুধবার সকালে কবরস্থানে কবর খুঁড়তে যান বাবুল মিয়া। কোদাল দিয়ে মাটিতে কোপ দিতেই সেখানে ঢলে পড়েন তিনি। এরপর লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদের বরাত দিয়ে ওসি বলেন, বাবুল মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে, কবর খোঁড়ার সময় হঠাৎ স্ট্রোক করে মৃত্যু হয় বাবুলের। পরে সেখান থেকে বাবুল মিয়ার মরদেহ বাড়িতে নেওয়া হয়।

Loading