দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরো বেশী উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকন্ঠাকে আরো ঘনীভূত করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে আরো বলা হয়, গত ১ ফেব্রæয়ারী আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকন্ঠিত করেছে। জনগণের ঐ অনুভূতির সাথে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।
সরকারের প্রতিবাদ বিবৃতির প্রেক্ষিতে বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এই দাবি জানিয়ে বিবৃতি দেওয়া হয়।
![]()