২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৩
শিরোনাম:

আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবাররা পেলো গৃহ নির্মান সামগ্রী

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দিত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উন্নয়ন সংস্থা গুড নেইবারস এর সহযোগিতায় জাপান প্লাটফর্মের আর্থিক সহায়তায় এ সামগ্রী ওইসব ক্ষতিগ্রস্থদেও হাতে তুলে দেয়া হয়। এসময় চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত, সংস্থার প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাস, ফিল্ড ফ্যাসিলেটর নুরুল ইসলাম পলাশ ও ইনকাম জেনারেশন অফিসার পরাগ ডি রোজারিও উপস্থিত
ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যেক পরিবারকে ১৪ পিচ করে ঢেউটিন বিতরন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১১ শ‘ পরিবারের মাঝে এ সহায়তা বিতরন করা হয়েছে। এর আগে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছে সংস্থাটি।

Loading