২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২
শিরোনাম:

ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে বিতর্কিত করতেই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ৪২ নাগরিকের অভিযোগ: কবিতা খানম

তিনি বলেন, নির্বাচন কমিশনাররা প্রত্যেকেই ৩০-৩১ বছর চাকরি করেছে। মাত্র পাঁচ বছরের জন্য এখানে এসে কেউ নিজেকে বিতর্কিত করতে চাইবে না। আগেও যেমন সচ্ছ ছিলাম, এখনও আছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্বাচন কমিশনার কবিতা খানম আরও বলেন, প্রশিক্ষণার্থীদের সন্মানি বাবদ অর্থ দেওয়া হয়, এটা কমিশন থেকে অনুমোদনপ্রাপ্ত। প্রতিটি প্রতিষ্ঠানেই অডিট আপত্তি থাকতে পারে, এটা দুর্নীতি না।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে তিনি বলেন, আগের তুলনায় নির্বাচনে সহিংসতা কমেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব পদক্ষেপ আমরা নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সচেষ্ট রয়েছে।

ইসি প্রতিটি অভিযোগ তদন্ত করেছে। ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে অপ্রিতিকর ঘটনায় কেন্দ্রগুলোতে ভোট স্থগিত করা হয়েছে। কিছু বিষয় আমাদের এখতিয়ারের বাইরে, সেগুলোর ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়েছি।

ভোটের কেন্দ্র এবং বুথ প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকে। ফলে কোন অনিয়ম পাওয়া গেলে তিনি আইনের আওতায় থাকবেন।

 

Loading