৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
শিরোনাম:

ক্যারিয়ারের প্রথম শতরানে অলরাউন্ডার প্রতিভার প্রমাণ দিলেন মেহেদী হাসান মিরাজ

মিরাজের ব্যাটিং সামর্থ্যের প্রতি অনেকেই আস্থা রাখেন, অনেক বার তার ব্যাটিং উপরে নিয়ে আসার জন্য ভক্তরা দাবি করেছিলেন। সেই সব ছিল অনূর্ধ্ব-১৯ দলে মিরাজের ব্যাটিং পারফরম্যান্স দেখে। কিন্তু জাতীয় দলে তেমন চোখে পড়ার মতো ইনিংস খেলতে পারছিলেন না তিনি। মিরাজ নিজেও যে অলরাউন্ডার সেটা প্রমাণ দিলেন চট্টগ্রামের মাটিতে উইন্ডিজদের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরিতে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংসের ১৪৮তম ওভার। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের চতুর্থ ডেলিভারি প্যাডেল সুইপ করে দুই রান নিলেন মেহেদী হাসান মিরাজ। তাতে তিনি পেয়ে গেলেন পরম আরাধ্য এক অনুভূতি, টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি।

বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মিরাজ। পেসার হোক কিংবা স্পিনার, ক্যারিবিয়ান বোলারদের বিপক্ষে তিনি ঘুরিয়েছেন ছড়ি। সাদা পোশাকে প্রথমবারের মতো তুলে নিয়েছেন সেঞ্চুরি।

৯৯ বলে ফিফটিতে পৌঁছানো এই অফ স্পিনিং অলরাউন্ডার তিন অঙ্কে পৌঁছান ১৬০ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ তিনি তুলেছেন বেশ দ্রুতগতিতে। তার নান্দনিক ইনিংসে চার মোট ১৩টি।

ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে এর আগে মিরাজ ২২ ম্যাচে খেলেছিলেন ৪২ ইনিংস। সেখানে হাফসেঞ্চুরি ছিল মোটে দুটি। ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলা অপরাজিত ৬৮ রানের ইনিংসটিই এতদিন ছিল তার সর্বোচ্চ।

Loading