৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৪
শিরোনাম:

ভক্তের নগ্ন ছবির দেখার ইচ্ছে পুরণ করলেন পূজা হেগড়ে

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন পূজা। আকর্ষনীয় চেহারা আর শারীরিক গঠনের আবেদনময়ী পূজা ভক্তদের কাছে বেশ জনপ্রিয়। নিত্য নতুন ছবি শেয়ার করছেন সামাজিক যোগোযোগ মাধ্যমে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এবার এক নেটিজেনের নগ্ন ছবির আবদারে এক অদ্ভুত কাণ্ড করলেন পূজা। আবেদনময়ী এই অভিনেত্রীর নগ্ন ছবি দেখতে চেয়ে সম্প্রতি আবদার করেন এক ভক্ত।

ভক্তের সেই দাবি দেখে চমকে গেলেও, ঘাবড়ে যাননি এই অভিনেত্রী। ভক্তের সেই আবদারের দাবিতে নিজের খালি পায়ের ছবি শেয়ার করেন পূজা। শুধু তই নয়, নগ্ন পায়ের ছবি শেয়ার করে ‘নঙ্গে পাও’ বলে সেখানে ক্যাপশন জুড়ে দেন পূজা হেগড়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামে শুরু হয়েছে ‘পোস্ট আ ফটো অফ’ নামে একটি নতুন ট্রেন্ড। যেখানে তারকারা তাদের নিজেদের বিভিন্ন সময়ের ছবি শেয়ার করতে শুরু করেন। কখনও তারকারা তাদের ছোটবেলার ছবি শেয়ার করছেন ওই ট্রেন্ডের জেরে, কখনও আবার পরিবারের সঙ্গে নিজেদের ছবি শেয়ার করে উঠে আসছেন পেজ থ্রির পাতায়। সোশ্যাল মিডিয়ার সেই ট্রেন্ডে সামিল হন পূজা হেগড়েও।

‘পোস্ট আ ফটো অফ’-এর ট্রেন্ডে অভিনেত্রী পূজার নগ্ন ছবি দেখতে চান এক ব্যক্তি। ভক্তের সেই দাবি দেখে ঘাবড়ে না গিয়ে, কার্যত বুদ্ধির জেরে বিষয়টি সামলে নেন পূজা হেগড়ে।

পূজা হেগড়ের পায়ের ওই ছবি এবং ক্য়াপশন দেখে হেসে ফেলেন অনেকে। ‘হাউসফুল ৪’ অভিনেত্রী যে নিজের বুদ্ধির জেরে বিষয়টাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন, তেমনই মনে করছেন অনেকে।

ইনস্টাগ্রামের পূজার সেই ছবি

করোনার কারণে বেশ কিছুদিন সিনেমার শুটিং বন্ধ থাকলেও বর্তমানে পূজার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। তবে এর মধ্যে বহুল আলোচিত ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে তাকে।

Loading