৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

জয়ের জন্য উইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেটে ২২৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের ৩৯৫ রানের লক্ষ্য দিয়েছে মুমিনুল হকের দল।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। তার ব্যাট থেকে আসে ১১৫ রান। এ ছাড়া লিটন দাস করেছেন ৬৯ রান। এই দুজনের জুটিতে ভর করে বড় লিড পায় স্বাগতিকরা। চট্টগ্রামের মাটিতে সেঞ্চুরির সুবাদে দেশের হয়ে এখন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক এখন মুমিনুল। এর মধ্য দিয়ে তামিম ইকবালকে টপকে যান তিনি। তামিমের সেঞ্চুরি সংখ্যা ৯টি। তবে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে সাকিব ব্যাট হাতে মাঠে নামেননি।

অলআউট হওয়ার আগেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল। ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান।

Loading