বেলি ড্যান্সের জন্য এবার শাহরুখ কন্যার স্কার্ট ধার করলেন শানায়া কাপুর। ইন্সটাগ্রামের একটি ভিডিওতে তাকে এই স্কার্ট পরতে দেখা যায়। এই ভিডিওতে শানায়া সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন। তার সঙ্গে ছিলেন আরেক বেলি ড্যান্সার সঞ্জনা মুথরেজা।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এমনই তথ্য ওঠে এসেছে।
পরনে সাদা লং স্কার্ট আর সঙ্গে ক্রপ টপ। বেলি ডান্সে নেট দুনিয়ায় ঝড় তুললেন সঞ্জয় কাপুর কন্যা শানায়া। অভিনেত্রী নিজেই তার বেলি ড্যান্সের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তবে শানায়ার এই পোস্টে নজর কেড়েছে তার ক্যাপশন।
পোস্টে শানায়া কাপুর লিখেছেন, সঞ্জনা মুথরেজার সঙ্গে কিছু অন্যরকম করার চেষ্টা। তোমার স্কার্টটা পরতে দেওয়ার জন্য ধন্যবাদ সুহানা। শানায়ার এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে তিনি শাহরুখ কন্যা সুহানার স্কার্টটি ধার করে পরেছিলেন।
শাহরুখ কন্যার সঙ্গে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার বন্ধুত্বের কথা অনেকেরই জানা। প্রায়ই সুহানা, শানায়া এবং অন্যদের একসঙ্গে পার্টি করতে দেখা যায়। আবার সুহানার বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেন শানায়। সুহানা-শানায়ার বন্ধুত্ব বেশ মধুর। তাই কাছের বন্ধুর স্কার্ট ধার করে পরতে দ্বিধা করলেন না সঞ্জয় কাপুরের মেয়ে।
শানায়ার পোস্ট থেকে বোঝা যাচ্ছে তিনি সঞ্জনা মুথরেজার কাছে বেলি ডান্স শিখছেন।
প্রসঙ্গত, এই একই শিক্ষকের কাছে বেলি ড্যান্স শেখেন শানায়ার চাচার মেয়ে জাহ্নবী কাপুর। তাকেও বেশ কয়েকবার বেলি ড্যান্সের ভিডিও পোস্ট করতে দেখা গেছে।
View this post on Instagram
![]()