৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৭
শিরোনাম:

কুবি মিল্লাতের যুক্তিতর্কে মুখরিত এটিএন বাংলা

কুবি প্রতিনিধি কাউসার আহমেদ,

Thank you for reading this post, don't forget to subscribe!

“করোনার অভিঘাতে সামাজিক নিরাপত্তা ” এ বিষয় নিয়ে সংসদে সরকারের পক্ষে-বিপক্ষে এটিএন বাংলা বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ডিবেটিং সোসাইটি ।

শনিবার (৬ ফেব্রুয়ারী) ঢাকা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এফডিসি)তে বিকাল তিনটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.এম. এম. আকাশ

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বিতর্কিক হিসেবে অংশগ্রহণ করেছে জোবায়ের হোসেন, অর্ক গোস্বামী, মো. তরিকুল ইসলাম, আল নাঈম, কাউসার আহমেদ বাঁধন। তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছেন এস. এম নোমান, জিহাদুল ইসলাম, নুরুন্নবী সোহান, মুস্তাইন বিল্লাহ, কবির হোসাইন।

Loading