৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৪
শিরোনাম:

পরিত্যক্ত বাড়িতে মিললো নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত শিশু হোসাইন আহমেদ শাফি উপজেলার তেকানি গ্রামের শিক্ষক জাহেদুল ইসলামের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, শুক্রবার বিকেল থেকে আহমেদ শাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় রৌমারী থানায় একটি জিডি করে শিশুটির পরিবার। নিখোঁজের ৭ ঘণ্টা পর পরিত্যক্ত একটি বাড়িতে বস্তাবন্দী কিছু দেখতে পায় স্থানীয়রা। বস্তাটি পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা রৌমারী থানা পুলিশকে খবর দেয়। পরে বস্তার ভেতর শিশু হোসাইন আহমেদ শাফির লাশ পাওয়া যায়। শনিবার ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Loading