৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭
শিরোনাম:

নিখোঁজের ২০ দিন পর লাশের পাশে থাকা স্যান্ডেল, চুলের ব্যান্ড ও জামা দেখে মায়ের লাশ শনাক্ত

নিখোঁজের ২০ দিন পর লাশের পাশে থাকা স্যান্ডেল, চুলের ব্যান্ড ও জামা দেখে মায়ের লাশ শনাক্ত করেছে এক স্কুলছাত্রী। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়গাও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর নাম অরিন এবং শনাক্তকৃত মৃতদেহ তার মা কুলসুম বেগমের। নিহত কুলসুম বেগম হাঁসাড়গাও গ্রামের ইকবাল শেখের স্ত্রী। গত ১৯ ডিসেম্বর ইকবাল এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতার হয়। ইকবাল জেলে যাওয়ার পরপরই কুলসুম বেগম তার বাবার বাড়িতে চলে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

হয়তো প্রেমের টানে ঘর ছেড়ে চলে গেছে কুলসুম বেগম এমনটাই ধারণা ছিল পরিবারের। তাই তার নিখোঁজের বিষয়টি চেপে যায় তার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন। তবে এবার তার লাশ উদ্ধারের ঘটনায় এটি হত্যাকাণ্ডে রূপ নিয়েছে।

এ বিষয়ে শ্রীনগর থানার এসআই মুজাহিদ জানান, কুলসুমের পরিবারের লোকজন বলছে সে প্রায় ২০ দিন আগে নিখোঁজ হয়েছে। কিন্তু হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। হত্যা মামলা রেকর্ড করে তা ময়নাতদন্ত ও ডিএনএ প্রোফাইলের জন্য পাঠানো হবে।

তবে মেয়ের নিখোঁজের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না কুলসুম বেগমের বাবা আলী আকবর।

Loading