৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪২
শিরোনাম:

হুংকার দিয়ে লাভ নেই, আপনাদের সব কর্ম ফাঁস: কাদেরকে রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হুংকার দিয়ে লাভ নেই। আপনাদের সব জারিজুরি ক্রমাগতভাবে ফাঁস হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ মহানগরীর মহাসমাবেশ কর্মসূচিকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে ওবায়দুল কাদের শক্ত হাতে দমনের হুমকি দিয়েছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনরোষের ভয়ে ওবায়দুল কাদের সাহেবরা ঘরে বসে হুংকার দিচ্ছেন।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব আরও বলেন, ‘এই হুংকার দিয়ে লাভ নেই। আপনাদের জারিজুরি সব ক্রমাগতভাবে ফাঁস হচ্ছে। জনগণের নিকট পরিষ্কার হয়ে গেছে- বর্তমান শাসন সম্পূর্ণরূপে গণতন্ত্রবিবর্জিত এবং মাফিয়াদের দ্বারা পরিচালিত।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘রাইট টু অ্যাসেম্বলি (সভা-সমাবেশ করার অধিকার) সংবিধান স্বীকৃত। গণতান্ত্রিক অধিকার হচ্ছে সভা-সমাবেশ করা। আর সেই সভা-সমাবেশ বন্ধ করার হুমকি কোনো রাজনৈতিক নেতা দিতে পারেন না, সেটি কেবল মাফিয়ারাই দিতে পারে।’

তিনি বলেন, ‘সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন গত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। এই সমাবেশের উদ্দেশ্য নির্বাচনী অনিয়মের প্রতিবাদ করা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি। এই বক্তব্যেই আওয়ামী সাধারণ সম্পাদক স্বভাবসুলভ হুমকির মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। সমাবেশের কথা শুনে তিনি বিচলিত হয়ে পড়েছেন।’

Loading