বর্তমানের ইন্টারনেটের যুগে পুরো পৃথিবী মানুষের মুঠোফোনে থাকে। এখন খুব কম মানুষ দেখা যায় যারা ইন্টারনেট ব্যবহার করেন না। প্রায় সবাই ইন্টারনেট দুনিয়ায় মগ্ন হয়ে থাকে।
Thank you for reading this post, don't forget to subscribe!ইন্টারনেটে মাঝে মাঝে কিছু মজাদার ভিডিও বা প্রতিভার ভিডিও বা কোন হাস্যকর মিউজিক ভিডিও ভাইরাল হয়ে থাকে। তার মধ্যে কিছু কিছু ভিডিও অথবা ছবি আমাদের হতভম্ব করে তোলে।
হাসি-কান্না, রাগ-অভিমান সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারি। তাই বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেশ গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে আমাদের জীবনের।
প্রত্যেক মানুষের জীবনে বিয়ে খুবই স্পেশাল হয়। মানুষ তাদের সারা জীবনের জমা পঞ্জি বিয়ের কাজে লাগিয়ে দেয়। সবাই তার নিজের বিয়েকে সারাজীবনের জন্য মনে রাখতে চায়।
তাই সবাই বিয়ের দিন ভালো মতো পোশাক পড়ে সাজানো-গোছানো জায়গায় তাদের বিয়ে সম্পন্ন করে। বিয়ের পর জীবনসঙ্গিকে নিয়ে সারা জীবন পথ চলার অঙ্গীকার করে বর বউ। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এমনই এক বিয়ের ভিডিও বেশ ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিয়েতে উপস্থিত একগাদা আত্মীয়-স্বজন। হবু শ্বশুর বাড়ির লোকজন ঘুরে বেড়াচ্ছে। সাধারণত দেখা যায় বিয়েবাড়িতে মেয়েরা কিছুটা লজ্জা পেয়ে বসে থাকে। কিন্তু সেই পুরনো ধারণাকে এখন বাই বাই করেছে অনেকে।
নিজের পরিবারের লোকজনের সামনে আবার লজ্জা কিসের? ভিডিওতে দেখা গেছে ছাইরঙা গোলাপী সুন্দর লেহেঙ্গা ও সানগ্লাস পড়ে নিজেই নাচছেন স্বয়ং নববধূ।
একবার দেখলে মনে হবে এত আত্মীয়-স্বজন ও হবু শ্বশুর বাড়ির লোকজনের সামনে কি করে নববধূ নাচছে? কিন্তু নাচবে না কেন। বিয়ে মানুষের জীবনের স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে একটি অন্যতম মুহূর্ত।
এই মুহূর্তকে আনন্দ করে কাটানো উচিত। তাই নববধূ তার হবু স্বামীর উদ্দেশ্যে নিজেই নেচে অনুষ্ঠানের মধ্য মনি হয়ে উঠেছিল। নববধূর নাচ দেখে অবাক হয়ে গেছিলো বরও। তবে নিজের জীবনের সবচেয়ে সুন্দর দিনটিকে উপভোগ করার এমন নয়া আন্দাজ বেশ উপভোগ্য ছিল।
তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটির মিশ্র প্রতিক্রিয়া এসেছে। একটু পুরনো যুগের মানুষ রা আশা করে নববধূ লজ্জা পেয়ে ঘোমটা দিয়ে বসে থাকবে। কিন্তু সেই জায়গায় নববধূর এমন নাচ দেখে প্রাচীনপন্থী মানুষদের খুব একটা পছন্দ হয়নি। কিন্তু অন্যদিকে নববধূর উচ্ছ্বাস প্রকাশ করা দেখে নেটিজেন এর একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছ।
নিজের পরিবারের সামনে নিজের হবু বরের জন্য নাচা তো আর কোন খারাপ ব্যাপার না। নেটিজেনদের একাংশ ভিডিওটিতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে। অনেকেই নববধূর নতুন জীবন সুন্দর ভাবে শুরু করার জন্য আশীর্বাদ দিয়েছেন তাদের।
![]()